প্রশাসক বসানো যায় দুর্বল ই–কমার্স প্রতিষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবর্ণ বড়ুয়া, সহযোগী অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বর্তমান দুনিয়ায় ই-কমার্স একটি বাস্তবতা। এর প্রমাণ বেশি পাওয়া যায় বিশ্বের উন্নত দেশগুলোতে। আমাদের মতো দেশগুলোতেও ই-কমার্স একটি উদীয়মান খাত। আমাদের সরকারও এটাকে স্বাগত জানিয়েছে। করোনাভাইরাস আসার পর দেখতে পেয়েছি ই-কমার্সকে সরকার কীভাবে উৎসাহ জুগিয়েছে।

কিন্তু এত সুন্দর একটি খাতকে শুরুতেই আমরা ভাবমূর্তির সংকটে ফেলে দিলাম। এ জন্য অনেকটাই দায়ী ইভ্যালি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) অনুরোধে গত বছর সাত সদস্যের একটি দল ইভ্যালি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল, যার সদস্য ছিলাম আমিও। তখন দেখলাম যে ইভ্যালির ব্যবসা পদ্ধতি ঝুঁকিপূর্ণ। আমাদের প্রতিবেদনে এ কথা বলা হয়েছিল।

তবে ইভ্যালির একটা গ্রাহক ভিত্তি যেহেতু তৈরি হয়েছে, ফলে এটাকে ধ্বংস না করেও কাজে লাগানো যায়। ইভ্যালিসহ দুর্বল কোম্পানিগুলোতে প্রশাসক বসানো যায়। প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নও করা যেতে পারে। মূল্যায়িত হলে দায় মেনে নিয়েও দেশি-বিদেশি যেকোনো কোম্পানি আকৃষ্ট হতে পারে। এটা ই-কমার্সের শুরুর দিক এবং এত দিন দেখভাল করার মতো নিয়ন্ত্রণমূলক সংস্থা ছিল না। ফলে কোনো নিয়ন্ত্রণও ছিল না। আবার বলছি, এটা উদীয়মান খাত। এখন এই খাতকে ভালোভাবে দেখার জন্য সরকারের একটি দপ্তর থাকতে পারে।

সুবর্ণ বড়ুয়া, সহযোগী অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়