প্রশিক্ষকদের জন্য ক্যাটালিস্টের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটালিস্টের এগ্রিবিজনেস ফর ট্রেড কম্পিটেটিভনেস প্রজেক্ট (এটিসিপি) সম্প্রতি কৃষি ব্যবসা নেটওয়ার্ক (ল্যান) প্রশিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
‘কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে টেকসই সরকারি-বেসরকারি অংশীদারত্ব গঠন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় ২০টি জেলার কৃষি সম্প্রসারণ, মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তরের ৫১ জন কর্মকর্তা অংশ নেন। একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এটি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।