দেশে আবাসন শিল্পের বিকাশ ঘটছে। তাই এ খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে নিয়ে একটি ট্রেনিং ইনস্টিটিউট বা প্রশিক্ষণকেন্দ্র খুলেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাজধানীর ৪৪/১৪, পান্থপথের সেকান্দার হাইটস ভবনে প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন। এই কেন্দ্রে প্রাথমিকভাবে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, প্লাম্বিং ও পাইপ ফিটিং, কার্পেন্ট্রি ও রড বাইন্ডিং এবং মেশিনারি ওয়ার্কস এই চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক, সহসভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সরদার মো. আমিন, প্রশিক্ষণ ও সেমিনারসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদা সিদ্দিক রোজী, পরিচালনা পর্ষদের সদস্য শাকিল কামাল চৌধুরী, এন জোহা, এম রুহুল আমিন, মো. আনসার আলী ও মো. সরওয়ার্দী ভুঁইয়া উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি