প্রসাধনসামগ্রীর রপ্তানি কমেছে ব্যাপকভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুটি গুটি পায়ে বেড়ে চলা বাংলাদেশের প্রসাধনসামগ্রীর রপ্তানি গত অর্থবছরে খানিকটা কমে যায়। আর চলতি বছরের প্রথম প্রান্তিকে এসব পণ্যের রপ্তানি ব্যাপকভাবে কমেছে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্ব) প্রসাধনসামগ্রী রপ্তানি থেকে আয় হয়েছে এক লাখ ৬০ হাজার ডলার। এটি সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে তো কমই, গত বছরের একই সময়ের তুলনায়ও কম।
প্রথম প্রান্তিকের রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে ৪৮ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে তিন লাখ ১০ হাজার ডলারের প্রসাধনসামগ্রী রপ্তানি হয়েছিল। আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের জন্য সরকার নির্ধারিত প্রসাধনসামগ্রীর রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৯০ হাজার ডলার।
রপ্তানির উন্নয়ন ব্যুরোর (ইপিবির) হালনাগাদ পরিসংখ্যানে এসব উপাত্তের উল্লেখ রয়েছে।
গেল ২০১২-১৩ অর্থবছরে বিভিন্ন দেশে প্রসাধনসামগ্রী রপ্তানি থেকে আয় হয় সাত লাখ ৭০ হাজার ডলার। ওই বছরের রপ্তানির পরিমাণ মাথায় রেখেই সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ বছরের জন্য লক্ষ্যমাত্রা ঠিক করে আট লাখ ডলার।
প্রসঙ্গত, ২০১১-১২ অর্থবছরে বিভিন্ন দেশে প্রসাধনসামগ্রী রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছিল সাত লাখ ৯০ হাজার ডলার।