প্রস্তাবিত টেলিযোগাযোগ আইন ব্যবসাবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সংসদে বিল আকারে উত্থাপিত টেলিযোগাযোগ (সংশোধিত) আইন-২০১০ ও এই খাতের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মুঠোফোন-প্রতিষ্ঠান রবির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কোহেনার। সাক্ষাৎকার নিয়েছেন অনিকা ফারজানাবাজেট কেমন মনে হয়েছে?টেলিযোগাযোগ বিষয়ে বাজেটে সামান্য প্রসঙ্গও আসেনি, যা দুর্ভাগ্যজনক। বিশেষ করে এ খাতে উন্নয়নের প্রতিবন্ধক সিম-কর এবং কর্পোরেট কর কমানোর কোনো ইঙ্গিত নেই। কিন্তু দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক পরিবেশ তৈরি করতে হবে। টেলিযোগাযোগ খাত উন্নয়নে সরকারের কী করা উচিত বলে আপনার মনে হয়? সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ-ভিশন ২০২১’-এর বিষয়টি খুবই ইতিবাচক মনোভাব। কিন্তু উচ্চহারে কর, বিশেষ করে ‘সিম-ট্যাক্স’ টেলিযোগাযোগ খাতের উন্নয়নের পথে বিশাল বাধা। প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণের জন্য ‘সিম-ট্যাক্স’ উঠিয়ে নেওয়াটা জরুরি। মুঠোফোন অপারেটর কোম্পানিগুলো নিজেদের গ্রাহক বৃদ্ধির স্বার্থেই এ পর্যন্ত সিম-কর ভর্তুকি দিয়ে আসছে। এতে কোম্পানি বেশি ক্ষতিগ্রস্ত হলে তো ভর্তুকি দিতই না। তাহলে সরকার কেন এ কর হ্রাস বা শূন্য করবে? বাংলাদেশের টেলিযোগাযোগ বাজারে ছয়টি প্রতিষ্ঠান। প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাই ভর্তুকি দিচ্ছে। কিন্তু দীর্ঘদিন সংযোগ-প্রতি ভর্তুকি দেওয়া অসম্ভব। আর ভর্তুকির অভাবে ভুক্তভোগী হবে নিম্ন আয়ের মানুষ। প্রত্যন্ত অঞ্চলে টেলিঘনত্ব না বাড়লে কখনোই ডিজিটাল বাংলাদেশ হবে না। আর সংযোগ-প্রতি ভর্তুকি দিতে না হলে, সে অর্থ অন্য ক্ষেত্রে বিনিয়োগ করা সম্ভব। শুধু ‘সিম-ট্যাক্স’ কমালেই আগামী পাঁচ বছরে দেশের টেলিঘনত্ব ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব। টেলিযোগাযোগ আইনকে আপনারা কীভাবে দেখছেন? বারবার আইনের পরিবর্তন বা অস্থিতিশীলতা বাংলাদেশে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে। আর প্রস্তাবিত আইনের কয়েকটি ধারা কোনোভাবেই কোনো বিদেশি বিনিয়োগকারীর জন্য উৎসাহব্যঞ্জক নয়। এ দেশে উচ্চ-কর জেনেও বিদেশিরা ব্যবসা করতে আসে, কারণ ঘনবসতি। কিন্তু প্রস্তাবিত আইন পাস হলে এ দেশে ব্যবসা করা অনিরাপদ হয়ে পড়বে।আইনের কোন অংশগুলো বিনিয়োগের জন্য অনিরাপদ বলে মনে হচ্ছে? প্রথমত, জরিমানা ১০ লাখ টাকার জায়গায় বাড়িয়ে ৩০০ কোটি টাকা, যা একটি অসম্ভব অংশ। এত চড়া হারে জরিমানা আদায়ের উদাহরণ কোনো দেশে নেই। দ্বিতীয়ত, সামাজিক দায়বদ্ধতা তহবিল—যার কাজ সুবিধাবঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ সুবিধা বিস্তৃত করা। কিন্তু বাংলাদেশের ৯৯ শতাংশ এলাকা ইতিমধ্যেই নেটওয়ার্কের আওতায় রয়েছে। তাহলে কেন কোম্পানিগুলো এতে ‘বাধ্যতামূলক’ অনুদান দেবে। তৃতীয়ত, লাইসেন্স প্রদান বা নবায়নের ক্ষেত্রে ‘বিশেষ আদেশ’ দেওয়ার সুবিধা। এতে কোনো রকম নোটিশ ছাড়াই ১৫ বছরের লাইসেন্সের মেয়াদ বিশেষ আদেশের আওতায় পাঁচ বছরের করে ফেলা যাবে। চতুর্থত, অপরাধের অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা ইচ্ছে করলেই যে কাউকে কোনো আইনসঙ্গত প্রমাণ ছাড়াই আটক করতে পারবে। প্রশাসনিক আদেশে লাইসেন্স বাতিল বা স্থগিত করা এবং প্রশাসক নিয়োগ করা যাবে। কিন্তু এসবের কারণে কোনো প্রকার ক্ষতির জন্য লাইসেন্সধারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণের দাবি করতে পারবে না। আপিলের কোনো সুযোগ নেই কোথাও।