প্রস্তাবিত বিডিবিএল সিকিউরিটিজের প্রথম পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মালিকানাধীন প্রস্তাবিত বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের (বিডিবিএলএসএল) প্রথম পর্ষদ সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট ব্যাংকিং শাখায় অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিডিবিএলের পরিচালক ও প্রস্তাবিত বিডিবিএল সিকিউরিটিজের চেয়ারম্যান নিয়াজ রহিম।সভায় কোম্পানির পরিচালকেরা ছাড়াও বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রস্তাবিত বিডিবিএলএসএলের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।সভায় অন্যান্যের মধ্যে প্রস্তাবিত বিডিবিএসএলের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এতে জানানো হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বল্পতম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবে।উল্লেখ্য, প্রস্তাবিত বিডিবিএল সিকিউরিটিজের অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। বিজ্ঞপ্তি।