প্রস্তুতি নিতে পারছেন না টেকনাফের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের কাঁচা চামড়া ব্যবসায়ীরা মূলধন-সংকটে পড়েছেন। ফলে এবার তাঁরা কোরবানির পশুর চামড়া কেনার প্রস্তুতি নিতে পারছেন না। স্থানীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামের আড়তদার ও ট্যানারি মালিকদের কাছে তাঁদের প্রায় এক কোটি টাকা বকেয়া পড়ে আছে। দ্রুত পাওনার অর্থ মেটানো না হলে তাঁঁরা চামড়া কিনতে পারবেন না।জানা যায়, টেকনাফ উপজেলায় ৩৫ ব্যক্তি কাঁচা চামড়ার ব্যবসা করলেও বর্তমানে সক্রিয় আছেন ১৭ জন। অন্যরা পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়ে দিয়েছেন। আড়তদার ও ট্যানারির মালিকদের কাছে পুঁজি আটকে যাওয়ায় তাঁদের এ হাল। আর যাঁরা এখনো চামড়া ব্যবসায় সক্রিয় আছেন, তাঁদের অবস্থাও ভালো নয়।ব্যবসায়ীরা বলছেন, অন্য বছরগুলোতে চট্টগ্রামের আড়তদার ও ট্যানারি মালিকেরা ঈদের প্রায় এক মাস আগে বকেয়া পাওনা পরিশোধ করলেও এবার এখন পর্যন্ত তা করেননি। ফলে পুঁজি-সংকটে পড়ে চামড়া কেনা নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।চামড়া ব্যবসায়ী আবুল কালাম, রিয়াজ উদ্দিন ও নুরুল হক জানান, বকেয়া পাওনা পেলে চামড়া কিনবেন। নইলে চড়া সুদে ঋণ নিয়ে চামড়া কেনার ঝুঁকি নেবেন না।