প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০১৬’-এর নবাগত প্রায় পাঁচ শ ছাত্রছাত্রীর সম্প্রতি নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফ আলী, সেক্রেটারি জেনারেল ও সহ-উপাচার্য এম আবুল হোসেন শিকদার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আরশাদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।