প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের মাজার রোডে সম্প্রতি প্রাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফুল্ল চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ট্রেজারার আবুল কালাম আজাদ, সদস্য এম. আবদুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি।