প্রাইম ফাইন্যান্স ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাইট শেয়ার ইস্যুর জন্য প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রধান মো. রেজাইল করিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।