প্রাইম ফাইন্যান্সের চেয়ারম্যান হলেন কে এম খালেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে এম খালেদ প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির এক পর্ষদ সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।কে এম খালেদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। আর নির্বাহী প্রকৌশলী হিসেবে অবসর নেন। তিনি নির্মাণ সরঞ্জাম, ডিজেল ও গ্যাস ইঞ্জিন এবং জেনারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটারপিলার ইনসের ডিলার, গ্রিনল্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রাক্টরস কোম্পানি লিমিটেডের (গেটকো) উদ্যোক্তা পরিচালক হিসেবে ব্যবসা শুরু করেন। তিনি ব্যাংক, বিমা, বিনিয়োগ, ইঞ্জিনিয়ারিং, ট্রেড, সেবা ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট একটি আর্থিক প্রতিষ্ঠান। যেটি লিজ ফাইন্যান্স, মেয়াদি ঋণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, ব্রিজ ফাইন্যান্স, ঋণ সিন্ডিকেশন ইত্যাদি আর্থিক সেবা দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।