প্রাইম ফাইন্যান্সের দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের বিষয়ে আইসিবির সঙ্গে চুক্তি
প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। প্রাইম ফাইন্যান্স দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের বিষয়ে এই চুক্তি হয়। ফান্ডটির আকার হবে ১০০ কোটি টাকা।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফান্ডটির স্পন্সর প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার হোসেন সন্যামত, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মার্চেন্ট ব্যাংকের প্রধান রেজাউল হক, প্রধান অর্থ কর্মকর্তা ও এইচআর প্রধান মিজানুর রহমান এবং ট্রাস্টি প্রতিষ্ঠান আইসিবির উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম আসাদ ও প্রিন্সিপাল অফিসার মাহবুব আলম উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি ও সিইও মঈন আল কাশেম, ফান্ড ম্যানেজমেন্টের প্রধান মইনুল ইসলাম ও ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট সৈয়দ আদনান হুদা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।