প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক আই হসপিটাল। সম্প্রতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীর উপস্থিতিতে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকবাল আনোয়ার এবং ডিএমপির ডিসি (হেড কোয়ার্টার ও অ্যাডমিন) মো. আশরাফুজ্জামান সমঝোতা চুক্তিতে সই করেন। চুক্তির ফলে ডিএমপির সদস্য ও তাঁদের পরিবারকে স্বল্প খরচে চোখের উন্নত চিকিৎসা সেবা দেবে প্রাইম ব্যাংক আই হসপিটাল। বিজ্ঞপ্তি