প্রাইম ব্যাংক এ বছরই ওয়ার্ল্ড মাস্টারকার্ড চালু করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীসহ উপব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরা
প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীসহ উপব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরা

প্রাইম ব্যাংক লিমিটেড চলতি বছরে ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করবে। সেই সঙ্গে বছরজুড়ে ‘মাই ফার্স্ট অ্যাকাউন্ট’ শীর্ষক স্কুল ব্যাংকিং কার্যক্রম নিয়ে প্রচার চালাবে।
আজ ১৭ এপ্রিল ব্যাংকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এই তথ্য জানান। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। তিনি বলেন, প্রাইম ব্যাংক যে ওয়ার্ল্ড মাস্টারকার্ড প্রবর্তন করবে, সেটি বিশ্বের ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে খুবই পরিচিত একটি কার্ড। এটি প্রাইম ব্যাংকের জন্য একটি মাইলফলক হবে।
সংবাদ সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন।
আহমেদ কামাল খান চৌধুরী জানান, প্রাইম ব্যাংক প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাসে কয়েকটি কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো থ্যালাসেমিয়া হাসপাতালের সহযোগিতায় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি, প্রাইম পরিবারের শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশব্যাপী গ্রাহকদের নিয়ে সম্মিলন মেলা আয়োজন।
সংবাদ সম্মেলনে আহমেদ কামাল খান চৌধুরী ব্যাংকের সফলতা, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরেন।
আহমেদ কামাল খান চৌধুরী বলেন, প্রাইম ব্যাংক প্রযুক্তিভিত্তিক সেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চায়, যাতে বাংলাদেশের গ্রাহকেরা দেশীয় এই প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের সেবা পান। বিজ্ঞপ্তি।