প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী আইএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্রুপের ব্যবস্থাপক আরিয়েন ডি লরিওর সঙ্গে ঋণ চুক্তি বিনিময় করেন। চুক্তির ফলে আইএফসি থেকে প্রাপ্ত ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের অর্থায়নে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ঋণ কার্যক্রম পরিচালনা করবে প্রাইম ব্যাংক। বিজ্ঞপ্তি