প্রাইম ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় দীর্ঘমেয়াদি অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার মনোজ কুমার বিশ্বাস চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার সৈয়দ ফরিদুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি