প্রাইম ব্যাংক ও দিপন কনসালট্যান্সির মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক ও দিপন কনসালট্যান্সি সার্ভিসেসের মধ্যে সম্প্রতি বাইয়োমেট্রিক স্মার্ট কার্ড মানি ট্রান্সফার সার্ভিসেস শীর্ষক কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি চুক্তি হয়েছে।প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক এবং দিপন কনসালট্যান্সি সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইজবাহুল বার চৌধুরী, আহমেদ কামাল খান চৌধুরী ও গোলাম রব্বানী, তথ্যপ্রযুক্তির (আইটি) প্রধান মো. ইকবাল হোসেন, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান সালাউদ্দিন আহমেদ ও কার্ড বিভাগের প্রধান এ এইচ মজুমদার এবং দিপন কনসালট্যান্সি সার্ভিসেসের প্রধান পরিচালন কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংকের এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ টাকা উত্তোলন, জমাদান এবং টাকা স্থানান্তর করতে পারবেন। বিজ্ঞপ্তি।