প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেড ও ফুড ২৪গুণ৭-এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৮ জানুয়ারি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঁঞা এবং ফুড ২৪গুণ৭-এর কো ফাউন্ডার ও ডিরেক্টর (মার্কেটিং) চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান, এসভিপি আমির হোসেন মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা ফুড ২৪গুণ৭-এর খাবার ও সার্ভিসে ১০ শতাংশ ছাড় সুবিধা পাবেন।