প্রাইম ব্যাংক ও সিক্স সিজনস্ হোটেলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক ও সিক্স সিজনস্ হোটেলের মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিক্স সিজনস্ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঁঞা এবং সিক্স সিজনস্ হোটেলের পরিচালক কাজী আকিব সামস। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের প্লাটিনাম ও ওয়ার্ল্ড মাস্টারকার্ড ব্যবহারকারীরা এবং মোনার্ক কাস্টমাররা এ-লা-কা’টে (সেট মেন্যুতে) এবং থাই স্পাতে ২০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এ ছাড়াও প্রাইম ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বুফে লাঞ্চ/ডিনারে ‘একটি কিনলে একটি ফ্রি’ সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।