প্রাইম ব্যাংক কাপ এবং প্রাইম ব্যাংক চ্যালেঞ্জ কাপ গলফ টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে প্রাইম ব্যাংক কাপ এবং প্রাইম ব্যাংক চ্যালেঞ্জ কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭। কুর্মিটোলা গলফ ক্লাব প্রাঙ্গণে গত শুক্রবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সামরিক সচিব মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, পরিচালক মো. মুশতাক আহমেদ তানভীর, উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও সৈয়দ ফরিদুল ইসলাম এবং কুর্মিটোলা গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওবাইদুল হক (অব.) এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। বিজ্ঞপ্তি