প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের লটারি
প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের লটারি সম্প্রতি ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) এই লটারির কার্যক্রম পরিচালনা করে।লটারি অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক (প্রশাসন) দীনা আহসান, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন কিবরিয়া এবং আলোচ্য ফান্ডের উদ্যোক্তা প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ডিএমডি, ইভিপি, ডিএসই, সিএসই ও সিডিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচ্য ফান্ডে প্রস্তাবিত মোট ৪০ কোটি টাকার পাবলিক অফারের বিপরীতে ৪৩০ কোটি ৭৮ লাখ টাকার চাঁদা পাওয়া যায়, যা পাবলিক অফারের চেয়ে ১০ দশমিক ৭৭ গুণ বেশি। লটারির ফলাফল আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইট www.icbamcl.com.bd-এ দেখা যাচ্ছে। বিজ্ঞপ্তি।