প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা অডিটরিয়ামে আয়োজন করা হয় এক বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদের খান, প্রধান নির্বাহী ডা. ইকবাল আনোয়ার ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় এ বছর ৩৪৪ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীকে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি ও নবায়নযোগ্য শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে, যা তাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। তারা প্রতি মাসে ২ হাজার ৪০০ টাকা করে বৃত্তি পাবে। বিজ্ঞপ্তি।