প্রাইম ব্যাংক বৃত্তি দিল এমবিএম শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে সম্প্রতি উদ্যাপিত হয়েছে ‘এমবিএম ডে’। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিংয়ের বিশেষায়িত কোর্স এমবিএম প্রথম ও দ্বিতীয় ব্যাচের মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের স্কলারশিপ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী ও বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।