প্রাইম ব্যাংক ১৬তম বর্ষে পদার্পণ করেছে
প্রাইম ব্যাংক লিমিটেড ১৬তম বর্ষে পদার্পণ করেছে। ব্যাংকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকায় পূর্বাণী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, ইজবাহুল বার চৌধুরী ও মো. গোলাম রব্বানী এবং মানবসম্পদ ও বিপণন বিভাগের প্রধান মো. তবারক হোসেন ভূঞাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে হাসানুল হক ১৬ বছরে ব্যাংকের সাফল্য, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, আগামী মাসেই ‘প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড’ নামে তাঁদের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, প্রাইম ব্যাংক শিক্ষাক্ষেত্রে গরিব ও মেধাবীদের বৃত্তি প্রদান এবং ভবিষ্যতে একটি চক্ষু হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে।