প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংকের উদ্যোগে ম্যানেজার ও ম্যানেজার অপারেশনদের জন্য ‘লিডিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালা গত শনিবার রাজধানীর স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী। কর্মশালা পরিচালনা করেন এক্সিকিউটিভ টিম লিডারশিপ ক্যাটালিস্ট ও কোচ রনজন ডি সিলভা। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী, রাহেল আহমেদ, মো. তৌহিদুল আলম খান, এসইভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব এবং মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি