প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের দুই দিনের ব্যবসায়িক সম্মেলন-২০১৬ গত শনিবার গাজীপুরে শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘কৌশলগত সম্পর্ক ব্যবস্থাপনা’। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, আহমেদ শাহীন, সৈয়দ ফরিদুল ইসলামসহ কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।