প্রাইম ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. গোলাম রব্বানী সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মো. গোলাম রব্বানী ১৯৭৭ সালে পঞ্চম গ্রেডের কর্মকর্তা হিসেবে তৎকালীন বাংলাদেশ শিল্পঋণ সংস্থায় (বিএসআরএস) যোগ দেন। ২০০১ সালে তিনি প্রাইম ব্যাংকে যোগ দেন। ৩৩ বছরের দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি প্রাইম ব্যাংক ছাড়াও বিএসআরএস ও আল বারাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সভা-সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি।