প্রাইম ব্যাংকের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ কামাল খান চৌধুরী
আহমেদ কামাল খান চৌধুরী

আহমেদ কামাল খান চৌধুরী সম্প্রতি প্রাইম ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে প্রাইম ব্যাংকে যোগ দেন। এরপর তিনি এই ব্যাংকের আর্থিক প্রশাসন বিভাগের প্রধানের পদ ছাড়াও ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ নিরীক্ষণ ও ব্যবসায় প্রসারে ভূমিকা রাখেন। চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ৩০ বছরের ব্যাংকিং পেশায় তিনি স্থানীয় ও বিদেশি বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি