প্রাইম ব্যাংকের নতুন এমডি এহসান খসরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংকের নতুন ব্যবস্থা-পনা পরিচালক (এমডি) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মো. এহসান খসরু। এর আগে তিনি সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত এমডি ছিলেন। এহসান খসরু ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ন্যাশনাল ক্রেডিটে এবং ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি রয়েল ব্যাংক অব কানাডায় যোগ দেন। ২০০৭ সালে তিনি ইস্টার্ন ব্যাংকের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট পদে এবং ২০০৮ সালে সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। বিজ্ঞপ্তি।