প্রাইম ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নাদের খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নাদের খান। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি তাঁকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।নাদের খান এই ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি ইতালিভিত্তিক পানির পাম্প ব্র্যান্ড পেডরোলোর বাংলাদেশি প্রতিষ্ঠান পেডরোলো এনকে লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এছাড়া তিনি আর্ির্টসান সিরামিকস ও নিউ ভিশন ইনফরমেশন টেকনোলোজির চেয়ারম্যান এবং বিভিন্ন কোম্পানির পরিচালক। বিজ্ঞপ্তি।