প্রাইম ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হক
মোহাম্মদ আমিনুল হক আগামী দুই বছর মেয়াদে প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের ৩৬৩তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়।আমিনুল হক ১৯৬২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে তিনি তৎকালীন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ওয়াপদায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন।জনাব হক নির্মাণ সরঞ্জাম, ডিজেল ও গ্যাস ইঞ্জিন এবং জেনারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটারপিলার ইনকরপোরেশনে ডিলার বাংলা ট্র্যাক লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি ব্যাংকসহ অন্যান্য আর্থিক, ব্যবসা, সেবা ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তি।