প্রাইম ব্যাংকের নেতৃত্বে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজের অনুকূলে সিন্ডিকেটেড ঋণ চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংকের নেতৃত্বে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজের অনুকূলে ৩৫২ কোটি টাকার একটি সিন্ডিকেটেড ঋণ চুক্তি গত সোমবার রাজধানীর একটি হোটেলে স্বাক্ষরিত হয়েছে। টাঙ্গাইল জেলার দেলদুয়ারের দুবাইলে মোট ৬৬৩ কোটি টাকা ব্যয়ে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি নতুন ফ্লোট গ্লাস প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাইম ব্যাংক ছাড়াও আরও সাতটি ব্যাংক এ সিন্ডিকেশনে অর্থায়ন করছে। ব্যাংকগুলো হচ্ছে ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। বিজ্ঞপ্তি