প্রাইম ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক লিমিটেডের ১৬তম বার্ষিক ব্যবসায় সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন।সম্মেলনে মেন্টররা নিজ নিজ ক্লাস্টারের ব্যবসায়িক কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে এর সবল ও দুর্বল দিকগুলো চিহ্নিত করেন।এ ছাড়া সম্মেলনে ব্যাংকের চলতি ২০১১ সালের প্রত্যেক ক্লাস্টারের ব্যবসায়িক কৌশল এবং লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়।সম্মেলনে প্রতি ক্লাস্টার থেকে একজন করে মোট চারজনকে শ্রেষ্ঠ পারফরমার হিসেবে পুরস্কৃত করা হয়।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মনজুর মোর্শেদ ও প্রফেসর মোহাম্মদ আসলাম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, মো. রিয়াজুল করিম, মো. গোলাম রব্বানী, মানবসম্পদ ও বিপণন বিভাগের প্রধান মো. তাবারক হোসেন ভূঁঞা এবং সব শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা। বিজ্ঞপ্তি।