প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন নাসিম আনোয়ার হোসেন, পরিচালক মো. নাদের খান, সিরাজুল ইসলাম মোল্লা, মেরিনা ইয়াসমিন চৌধুরী, মাফিজ আহমেদ ভূঁইয়া, সালমা হক, মো. শাহাদাত হোসেন, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস) এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।