প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। গত সোমবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠিত ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী। ব্যাংকের ভাইস চেয়ারপারসন নাসিম আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জি এম খুরশীদ আলম সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি