প্রাইম ব্যাংকের রোড শো শুরু
প্রাইম ব্যাংক বিভিন্ন সঞ্চয় প্রকল্প ও সেবা সামনে রেখে তহবিল সংগ্রহের লক্ষ্যে এক রোড শোর আয়োজন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু সম্প্রতি ব্যাংকের ঢাকার মতিঝিলের প্রধান কার্যালয় থেকে এই রোড শোর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, আহমেদ কামাল খান চৌধুরী, আই বি চৌধুরী, গোলাম রব্বানী ও ইয়াসিন আলী, এসইভিপি শওকত হোসেন, এসভিপি ফেরদৌসী সুলতানা এবং মশিউর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এহসান খসরু বলেন, এই রোড শোর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ গ্রাহকেরা ঘরে বসেই প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবার ধরন ও মান, ব্যাংকের প্রচলিত বিভিন্ন ধরনের আমানত, ঋণ এবং রিটেইল ব্যাংকিং প্রকল্পগুলো সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া রেমিট্যান্স-সুবিধা সম্পর্কেও তাঁরা এবং তাঁদের কষ্টার্জিত অর্থ সহজেই দেশে পাঠাবেন। ব্যাংকের ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের শাখাগুলোতে সঞ্চয় তহবিল সংগ্রহের লক্ষ্যে এই রোড শো ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।