প্রাইম ব্যাংকের সঙ্গে জিসকা ফার্মাসিউটিক্যালসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক সম্প্রতি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে ‘প্রাইম পেরোল’ চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. তৌহিদুল আলম খানের উপস্থিতিতে ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের এসভিপি মামুর আহমেদ এবং জিসকা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে জিসকা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ও কর্মচারীরা প্রাইম ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি