প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের ১৪১তম শাখা গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঁঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, কালিয়াকৈরের শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের কালিয়াকৈর শাখার প্রধান গোলাম মোস্তফা। বিজ্ঞপ্তি।