প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংকের ১৪২তম শাখা সম্প্রতি কুমিল্লার রেসকোর্সে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ মো. আলমগীর খান, উপকূল ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ, ইস্টার্ন ইয়াকুব প্লাজা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি নূরে আলম ভূঁইয়া। এ ছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন রেসকোর্স শাখার প্রধান মো. নাহিদ আনোয়ার পাটোয়ারী। বিজ্ঞপ্তি।