প্রাইম ব্যাংকের ১৪৫তম শাখা সৈয়দপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে প্রাইম ব্যাংকের ১৪৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ব্যাংকের পরিচালক মো. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি এস এম শফিকুল আলম ও সিনিয়র সহসভাপতি আফতাব আলম জুবায়ের। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের সৈয়দপুর শাখার প্রধান মো. মাহফুজুল ইসলাম। বিজ্ঞপ্তি।