প্রাইম ব্যাংকের 'অমর একুশে কার্ড' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একুশে বইমেলায় ২১ শতাংশ ছাড়ে প্রাইম ব্যাংকের ‘অমর একুশে কার্ড’-এর উদ্বোধন করেছেন সাহিত্যিক ইমদাদুল হক মিলন ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এক হাজার ও দুই হাজার টাকা মূল্যমানের কার্ডটি প্রাইম ব্যাংকের ঢাকার যেকোনো শাখা থেকে সংগ্রহ করা যাবে। এই কার্ড পেতে একজন ক্রেতার কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। যেকোনো ব্যক্তি প্রাইম ব্যাংকের ঢাকার ৩০টি শাখা থেকে এই প্রি-পেইড কার্ড সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুস্তক প্রকাশকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি