প্রাইম ব্যাংক-ব্যাবিলন গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাবিলন গ্রুপের সঙ্গে সম্প্রতি ‘প্রাইম পেরোল’ চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। ব্যাবিলন গ্রুপের পরিচালক আব্দুস সালাম এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঁঞা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান মো. জামিল হোসেন, ব্যাবিলন গ্রুপের মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন। চুক্তিটির ফলে ব্যাবিলন গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা প্রাইম ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি