প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৯ ফেব্রুয়ারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ খালেক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, স্কুল অব বিজনেসের ডিন এ এইচ এম হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন শেখ হাসানুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। বিজ্ঞপ্তি।