প্রাইমার্ক আরও তিন মাসের মজুরি দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসে নিহত পোশাকশ্রমিকের পরিবার ও আহতদের আরও তিন মাসের মজুরি দেবে প্রাইমার্ক। খবর বিবিসির।
প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দুই দফায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ছয় মাসের মজুরির সমপরিমাণ ৩০ হাজার টাকা করে দিয়েছে। ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সহযোগিতায় প্রাইমার্ক তিন হাজার ৬০২ জনকে এই সহায়তা দেয়।
প্রাইমার্কের হেড অব করপোরেট গভর্ন্যান্স পল লিস্টার আরেক দফা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানান। ফলে ক্ষতিগ্রস্তরা মোট নয় মাসের মজুরির সমপরিমাণ টাকা পাচ্ছেন।