প্রাইসওয়াটারহাউসকুপারের সঙ্গে পূবালী ব্যাংকের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক লিমিটেডের নিজস্ব সফটওয়্যার পূবালী ইন্টিগ্রেটেড ব্যাংকিং সিস্টেমের (পিআইবিএস) পরীক্ষা বা মূল্যায়নের জন্য সম্প্রতি প্রাইসওয়াটারহাউসকুপার প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে।পূবালী ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা মোহাম্মদ আলী এবং প্রাইসওয়াটারহাউসকুপার প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক খুরশীদ-উল-আলম, এম মুস্তাফিজুর রহমান, শফিউল আলম খান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।