প্রাক-বাজেট আলোচনা শুরু আগামী ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩-১৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে, যা চলবে মাসব্যাপী।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে এই আলোচনা করবেন। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল বুধবার বাজেট প্রণয়নের বিষয়ে এনবিআরের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করবেন। খবর বাসসের।এ প্রসঙ্গে এনবিআরের সদস্য (আয়কর নীতি) সৈয়দ আমিনুল করিম বাসসকে বলেন, ‘ইতিমধ্যে আমরা বাজেট প্রণয়নের কাজ শুরু করেছি। আগামী বুধবার অর্থমন্ত্রী বাজেট প্রণয়নের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেবেন। সেই আলোকে আমরা কাজ করব।’জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়বে। চলতি ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে এক লাখ ১২ হাজার কোটি টাকা।অতীতের মতো এবারও বাজেট চূড়ান্ত করার আগে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) গুরুত্বপূর্ণ সব পক্ষের সঙ্গে একাধিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এনবিআরের সময়সূচি অনুযায়ী, ২ এপ্রিল কৃষি ও পোলট্রি খাত দিয়ে শুরু হবে আলোচনা। আর ৩০ এপ্রিল ২০টি প্রধান চেম্বারের সঙ্গে আলোচনার মাধ্যমে তা শেষ হবে।৭ এপ্রিল অটোমোবাইল ও ট্রান্সপোর্ট (স্থল ও নৌ) এবং ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক; ৯ এপ্রিল কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন এবং বন্ড সুবিধাসংক্রান্ত রপ্তানি খাতের (পোশাক, নিটওয়্যার, কম্পোজিট ও প্যাকেজিং) সঙ্গে আলোচনা হবে। ১৬ এপ্রিল বন্ড সুবিধাবিহীন রপ্তানি; ১৭ এপ্রিল নির্মাণ, রাবার ও প্লাস্টিক; ১৮ এপ্রিল তেল, গ্যাস, খাদ্য ও পানীয়, সিগারেট, পাট, বস্ত্র ও সুতা খাত নিয়ে আলোচনা হবে।২১ এপ্রিল হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস ও বিবিধ সেবা; ২৩ এপ্রিল ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল, কম্পিউটার, তথ্য যোগাযোগ ও টেলিযোগাযোগ; ২৫ এপ্রিল সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং, কর আইনজীবী, ইন্ডেন্টরস, কেমিক্যালস, পেইন্ট-ভার্নিস, চামড়া, কসমেটিকস, টয়লেট্রিজ ও জুয়েলারি খাতের সঙ্গে আলোচনা করবে এনবিআর।এ ছাড়া ২৮ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, ২৯ এপ্রিল ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প খাতের সঙ্গে আলোচনা হবে।