প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রাক-যোগ্যতা লাইসেন্স পেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বেজার আওতায় তৃতীয় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পেল প্রতিষ্ঠানটি। সম্প্রতি বেজার কার্যালয়ে লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের হাতে লাইসেন্সটি তুলে দেন। অনুষ্ঠানে বেজা ও মেঘনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।