প্রাক-যোগ্যতা সনদ পেল সোনারগাঁও এসইজেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁও ইকোনমিক জোনকে প্রাক-যোগ্যতা সনদ দিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্রায় ৫৫ একর জমির ওপর এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নে। ইউনিক গ্রুপ এই এসইজেড বাস্তবায়ন করবে। বেজা এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার তাদের কার্যালয়ে এক অনুষ্ঠানে সোনারগাঁও এসইজেডের প্রাক-যোগ্যতা সনদ হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ সময় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী উপস্থিত ছিলেন।
নূর আলী বলেন, এ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এর আগে ৮টি প্রতিষ্ঠানের ১০টি এসইজেডের প্রাক-যোগ্যতা সনদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এসইজেডের প্রাক-যোগ্যতা সনদ দেওয়ার পর শর্ত পূরণ হলে চূড়ান্ত সনদ দেওয়া হয়।