প্রাক্-বাজেট আলোচনা শুরু রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ১ জুন। আর বাজেট নিয়ে আলোচনা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রোববার থেকে। অর্থনীতিবিদ, এনজিও, মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এসব আলোচনা চলবে ১২ মে পর্যন্ত। অর্থ মন্ত্রণালয় সূত্রে গতকাল বুধবার এ তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের একাদশ বাজেট হবে আগামী অর্থবছরের বাজেট। তবে এটি আওয়ামী লীগ সরকার আমলে তার নবম বাজেট। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাজেটের আকার এখনো ঠিক হয়নি। তবে অর্থমন্ত্রী সম্প্রতি লন্ডন সফরকালে বাজেটের আকার ৪ লাখ ২০ হাজার কোটি টাকার মতো হবে বলে ঘোষণা দিয়েছেন। চলতি অর্থবছরের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।