প্রাণ আচার প্রতিযোগিতার ১৮তম আসর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৮তম আসর। আগ্রহীদের ২৫ আগস্টের মধ্যে রেসিপিসহ বানানো আচারের নমুনা পাঠাতে হবে। যেকোনো বাংলাদেশি নারী এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় বর্ষসেরা আচার বিজয়ী পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া টক, মিষ্টি, ঝাল ও অন্যান্য—এ চারটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয়কে ওয়াশিং মেশিন এবং তৃতীয়কে মাইক্রোওয়েভ ওভেন পুরস্কার হিসেবে দেওয়া হবে। এ ছাড়া ৩৫ জন পাবেন শুভেচ্ছা পুরস্কার। একজন প্রতিযোগী একাধিক আচার পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি